ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/১০/২০২৩ ৯:৪৫ এএম

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। এদিনই তিনি বামরুনগ্রাদ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন।

মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক তাহমিনা সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

এমপি তাহমিনা সিদ্দিক বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মরদেহ ঢাকার সিএমএইচে রাখা হয়েছে।

আবুল হোসেনের সন্তানেরা দেশে ফেরার পর দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

সৈয়দ আবুল হোসেন একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী ছিলেন। তিনি আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত তিনি যোগাযোগমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...