উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১০/২০২৪ ৩:২৫ পিএম

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের একটি ভোটকেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগে পেকুয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রুজুকৃত এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এবং দলের জেলার সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপিসহ ৩৫ জনকে।

মামলাটি রুজু করেন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রহিম। ইতিমধ্যে পুলিশ এই মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া মাদরাসা ভোটকেন্দ্রে হামলার শিকার হন আব্দুর রহিম। তিনি বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীকের এজেন্ট ছিলেন বলেও এজাহারে উল্লেখ করেন। তত্সময়ে এই ঘটনায় থানায় অভিযোগ করা হলেও মামলা নেয়নি পুলিশ।

এজাহারে বলা হয়েছে- ভোট চলাকালীন দুপুরে সাবেক সংসদ সদস্য জাফর আলম (প্রার্থী) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশে দা, রড ও লাঠি দিয়ে রক্তাক্ত জখম করে।

এরপর তারা ভোটকেন্দ্র দখল করে ভোট কেটে নেয়। মামলায় আরো আসামি করা হয়েছে টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীসহ ৩৫ জনকে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার এজহারনামীয় চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...