প্রকাশিত: ১৯/১১/২০১৭ ৯:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৫৩ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফের সাবরাং কচুবনিয়া থেকে বিজিবি অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা মুল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে গভীর রাতে অন্ধকারের সুযোগে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক সিনহা মোঃ রাশেদ খান ১৯ নভেম্বর জানান ‘মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির হাবিলদার মাহবুবুল আলমের নেতৃত্বে একটি টহল দল ১৮ নভেম্বর গভীর রাতে সাবরাং কচুবনিয়া চিংড়ি প্রজেক্টে অভিযান চালান। বিজিবি’র উপস্থিতি দেখে ইয়াবা পাচারকারীরা পুটলা ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া পুটলা থেকে ৩০ লক্ষ টাকা মুল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ান সদর দপ্তরে জমা রাখা হয়েছে। যা সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer