প্রকাশিত: ২৬/০১/২০১৮ ৯:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩৪ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
সরকার টেকনাফের সাবরাং থেকে উখিয়ার ইনানী পর্যন্ত বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। উক্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিশেষজ্ঞ টিম সরেজমিন পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তাছাড়া বিশেষজ্ঞ টিম এলাকার জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রকল্প বিষয়ে মতবিনিময় করেন।
জানা যায়, ২৬ জানুয়ারী টেকনাফের সাবরাং থেকে উখিয়ার ইনানী পর্যন্ত বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিশেষজ্ঞ টিম সরেজমিন এলাকা সফর করেন। এসময় তাঁরা টেকনাফ-উখিয়া থেকে নির্বাচিত এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি, টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে প্রকল্প বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আজিজ উদ্দিনের সাথে বাহারছড়ার শামলাপুর বাজারস্থ স্ব-স্ব কার্যালয়ে পৃথকভাবে সাক্ষাৎ, মতবিনিময় এবং এলাকা পরিদর্শন করেন। বিশেষজ্ঞ টিমে ছিলেন ফিনল্যান্ডের মিঃ শিপু এনসিও, কাজী রাশেদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ##

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...