প্রকাশিত: ২৩/১২/২০১৭ ৯:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৭ এএম

ডুলাহাজারা সংবাদদাতা::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামী জানুয়ারী মাস থেকে স্থায়ীভাবে পার্কে বসানো হচ্ছে ট্যুরিস্ট পুলিশের একটি ক্যাম্প।

পার্কে পুলিশ ক্যাম্প বসানোর বিষয়টির সত্যতা নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলে রাব্বি বলেন, সাফারী পার্কের কর্মকর্তাদের আবেদনের আলোকে নীতিগত ভাবে পুলিশের সদর দপ্তর চলতি মাসে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে ট্যুারিস্ট পুলিশের ১টি ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো পত্রটিতে জানানো হয়েছে ১ জন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ২০ সদস্যের ট্যুারিস্ট পুলিশ টিম সাফারী পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার কাজে দায়িত্ব পালন করবেন। সাফারী পার্কের রেঞ্জ কমকর্তা মোর্শেদুল আলম জানান, সাফারী পার্কের আগত পর্যটক দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা (ডি.এফ.ও) মোঃ গোলাম মাওলা উর্ধ্বতন প্রশাসনের কাছে পার্কে একটি স্থায়ী ট্যুারিস্ট পুলিশ ক্যাম্প স্থাপনের আবেদন করেছিলেন। ওই আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে ট্যুারিস্ট পুলিশের একটি ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছেন। সাফারী পার্কের বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী জানান, সাফারী পার্কের ভেতর পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়ে গত কয়েকদিন পূর্বে কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র কর্মকর্তারা সাফারীপার্ক পরিদর্শনে এসেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...