প্রকাশিত: ১২/১০/২০১৭ ৯:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২১ পিএম

চ্যানেল আই::
সীমান্তের ওপারে এখনও বাংলাদেশে আসার অপেক্ষায় আছে রোহিঙ্গা জনগোষ্ঠীর অসংখ্য মানুষ। নতুন আসা রোহিঙ্গা আর সীমান্তগ্রাম শাহপরীর দ্বীপের বাসিন্দারা জানিয়েছেন, সাগরে আবার মাছ ধরা শুরু হলে রোহিঙ্গাদের আসার হার আবার বাড়বে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শেষ গ্রাম শাহপরীর দ্বীপ থেকে এরকম নৌকায় টেকনাফের সাবরাংয়ে পৌঁছানো সহজ। তবে ছোট নৌকায় মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসা ঝুঁকিপূর্ণ।

ট্রলার বা বড় নৌকায় করে দলে দলে আগে এপারে এলেও ছোট নৌকাডুবির ঘটনায় ভয় বেড়েছে। বড় নৌকার সংকটেও রোহিঙ্গারা সহজে আসতে পারছে না এপারে।

এরপরও জীবনের ঝুঁকি নিয়ে নানাভাবে ছোট নৌকায় বিভিন্ন এলাকা দিয়ে প্রতিদিনই যে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে তারাও জানান, আরো অসংখ্য রোহিঙ্গার সীমান্তের ওপারে অপেক্ষার কথা।

মিয়ানমারে মোট মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ৫০ লাখের মতো। এরমধ্যে সীমান্তের তিন থানা এবং রেঙ্গুন মিলে রোহিঙ্গা মুসলিমের সংখ্যা ছিল ১৫ লাখের কাছাকাছি। এদের অর্ধেকেরও বেশি বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছে। সীমান্তের ওপারে অবশিষ্টদের অনেকেরই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...