রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে
কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...

টেকনাফ প্রতিনিধি ::
টেকনাফের বাহারছড়া সমুদ্রসৈকত থেকে আজ সোমবার সকালে এক রোহিঙ্গা কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মিয়ানমার থেকে নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নৌকাডুবির ঘটনায় নিহত ৯৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কান্তি পাল বলেন, বাহারছড়া সমুদ্রসৈকতে আজ সকালে এক কিশোরীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে। পোশাক দেখে নিশ্চিত হওয়া গেছে যে কিশোরীটি রোহিঙ্গা।
গত ২৯ আগস্ট থেকে আজ পর্যন্ত টেকনাফ ও উখিয়ার বিভিন্ন এলাকার নাফ নদী ও সমুদ্র থেকে ৯৪ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উখিয়া থেকে উদ্ধার করা হয়েছে সাতজনের লাশ। অন্যান্য লাশ উদ্ধার করা হয়েছে টেকনাফ থেকে।
পাঠকের মতামত