প্রকাশিত: ১৬/১১/২০২০ ১১:৩৭ পিএম

সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়ে ফেসবুক লাইভে আসে ‘মহসিন তালুকদার’ নামের এক ব্যক্তি। রোববার রাত ১২টার দিকে সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেন সাকিবকে।

এসময় মহসিন নামের ওই ব্যক্তি হাতে রাম দা নিয়ে কুপিয়ে মেরে ফেলার কথা বলেন। মহসিন নামে ওই ব্যক্তির ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর পর ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করেছে পুলিশ। এনিয়ে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) এবিএম আশরাফ উল্লাহ তাহের আরটিভি নিউজকে বলেন, সাকিব আল হাসান বাংলাদেশ তথা বিশ্বের সম্পদ। তাকে প্রাণনাশের হুমকির বিষয়টি নজরে আসার পরপরই পুলিশের সকল বাহিনী তাকে গ্রেপ্তারে মাঠে নেমেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, সাকিবের বিষয়টি দুই দেশের ধর্মীয় সম্প্রীতির একটা উদাহরণ। এসব বিষয়ে উস্কানি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।

এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছেন সাকিব। নিষেধাজ্ঞার সময় গণমাধ্যমের সামনেও আসতে পারেননি সাকিব। তাই নিষেধাজ্ঞা শেষে বেশ কিছু সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। সম্প্রতি কলকাতায় একটি কালীপূজা মন্দিরে উদ্বোধন করতে যান সাকিব।

এরপর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছে অনেকে। গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে আলোচনা হয়েছে পক্ষে-বিপক্ষে। তবে এমন হত্যার হুমকিও দিবে সেটা কে জানে। কলকাতায় পূজা উদ্বোধনে যাওয়া নিয়ে তাকে কুপিয়ে টুকরো করে ফেলার কথা বলেন মহসিন নামের ওই যুবক।

এসময় সাকিবকে গালাগালি করে মহসিন বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে হেঁটেই ঢাকা যাবেন। মধ্যরাতে এমন হুমকি দেয়ার পর অবশ্য শেষ রাতে আবারও লাইভে এসে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন মহসিন নামের ওই ব্যক্তি।

গত ২৯ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে সাকিব দেশে ফিরেন গত ৫ নভেম্বর মধ্যরাতে। পরদিন সকালে একটি সুপার শপের উদ্বোধন করতে গিয়ে আবারও সমালোচনায় পড়েন কোয়ারেন্টিন না মেনে।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer