প্রকাশিত: ১৭/১১/২০২০ ১২:১২ পিএম

সাকিবকে কুপিয়ে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘কুপিয়ে হত্যার’ হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান ও সুনামগঞ্জ র‌্যাব কমান্ডার ফয়সাল আহমেদ গ্রেফতারের নিশ্চিত করেছেন।

দুপুর ১২টার দিকে র‌্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ‌‘কিছুক্ষণ আগে সাকিব আল হাসানকে হুমকিদাতা মহসিন তালুকদারকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন সিলেটে নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানাব।’

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে সাকিবকে হুমকি দেন মহসিন।

পরে ওইদিন সকালে আরেকবার লাইভে এসে দুঃখপ্রকাশ করে সাকিবকে কালিপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র‌্যাব ও পুলিশ। তখন তাকে পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer