প্রকাশিত: ০৪/০২/২০১৮ ৬:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:০৬ এএম

সোয়েব সাঈদ::
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫মিনিটে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী এবং বিশিষ্ট চিত্রশিল্পী তানভীর সরওয়ার রানার মা।
বেগম রওশন সরওয়ার আলম চৌধুরী দীর্ঘদিন বাধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। মৃত্যকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগাহী রেখে গেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় রামু স্টেডিয়ামে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী ও সাংসদ কমলের মা বেগম রওশন সরওয়ার আলম চৌধুরীর মৃত্যুর খবরে কক্সবাজার ও রামুতে শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer