প্রকাশিত: ১৭/০৬/২০১৬ ১০:৩০ পিএম , আপডেট: ১৮/০৬/২০১৬ ৯:২৯ এএম

Screenshot_1দৈনিক মানবজমিনের উখিয়াস্থ স্টাফ রিপোর্টার সাংবাদিক সরওয়ার আলম শাহীনের ফেইসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে উখিয়ার সর্বত্র ব্যাপক আলোচনা চলছে। উখিয়ার ওসি হাবিবুর রহমানকে নিয়ে দেওয়া এ স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রীতিমত যুদ্ধ। স্ট্যাটাসটি উখিয়া নিউজ ডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো..

উখিয়া থানায় চৌকস ওসি। তবে..

উখিয়া থানা আসলেই একজন ভালো ও চৌকস ওসি পেয়েছে। দীর্ঘদিন উখিয়া থানায় থাকার সুবাধে ওসি হাবিবুর রহমান অনেকের প্রিয় ব্যাক্তিতে পরিনত হয়েছেন। তার আমলে হয়রানির শিকার হয়েছেন এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছেন আশানুরূপ। সাংবাদিক হিসেবে তার সাথে আমার ব্যাক্তিগত সম্পর্ক খারাপ না।রাজনৈতিক নেতা,ছাত্রনেতা, ব্যবসায়ী,সাংবাদিক সহ সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করেন তিনি।অমায়িক ও শান্ত স্বভাবের ওসি হাবিবুর রহমানকে নিয়ে লেখায় ইচ্ছে ছিল,অনেকেই লিখেছেন,তাদের লেখার সাথে অনেক সময় একমত পোষনও করেছি । তবে গত ১৬ জুন উখিয়া উপজেলা সন্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় তার দেওয়া বক্তব্যের সাথে আমি একমত হতে পারিনি। তিনি বলেছেন,উখিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভাল। ঠিক আছে,মানলাম। কিন্ত ইয়াবা সহ মাদক পাচার ও ব্যবহার নাকি শুন্যের কোটায় নেমে এসেছে। এটা কি মানা যায়? উখিয়া নাকি ইয়াবা শুন্য,এটা কি মানা যায়?

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...