মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ...

রিদুয়ানুর রহমান:
উখিয়া সিকদার বিল নিবাসী মরহুম বদিউর রহমানের জৈষ্ঠ পুত্র, দৈনিক আলোকিত উখিয়া’র সম্পাদক মিজানুর রশিদ মিজানের বড় ভাই মাস্টার হারুন উর রশীদ (৪৮) আর নেই৷ (ইন্নালিল্লাহে……. রাজিউন)
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় নিজ বাসভবনে স্ট্রোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী ছেড়ে যান।
আজ রাত ৯টায় মরহুমের জানাজার নামাজ পূর্ব সিকদার বিল জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে শায়িত করা হবে জানান মরহুমের কলেজ পড়ুয়া ছেলে ফাহিমুর রহমান।
উল্লেখ্য, হারুন অর রশিদ উখিয়ার টাইপালং হামেদিয়া দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক ছিলেন। পরে মেডিসিন কোম্পানীতে চাকরি করেন।
পাঠকের মতামত