প্রকাশিত: ২৩/১০/২০১৭ ৩:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫০ এএম

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::


সন্ত্রাসী ও ইয়াবা গডফাদারদের হামলায় আহত দৈনিক দৈনিক প্রতিদিনের সংবাদেও রামু প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন কক্সবাজারের বিভিন্ন সংগঠন। রামুতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দিদারুল আলম জিসান। হামলাকারীরা তার শরীরে আটটি ছুরিকাঘাত করেই ক্ষান্ত হননি নগদ টাকা, মোবাইল সেট, দামী ক্যামরা ও মোটরবাইক লুট করে নিয়ে যায়। গত শুক্রবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত এই সাংবাদিক বর্তমানে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন।
সাংবাদিকের উপর দুস্কৃতিকারীদের হামলার প্রতিবাদে ও ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সোমবার বেলা ১২টায় কক্সবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ও কক্সবাজার সিটি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্টিত হওয়া মানববন্ধনে কক্সবাজার সিভিল সোসাইটি, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ও জাতীয় যুবজোটের নেতৃবৃন্দগণ একাত্মতা প্রকাশ করেন।
এসময় বক্তব্য রাখেন, কলকাতার চ্যানেল টেন ও দৈনিক সংবাদ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদের কক্সবাজার প্রতিনিধি আরফাতুল মজিদ, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি নজরুল ইসলাম, কক্সবাজার সিটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল আলীম নোবেল, কক্সবাজার খবর সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, দৈনিক বাকখালীর নিজস্ব প্রতিবেদক ইমাম খাইর, দৈনিক হিমছড়ির নিজস্ব প্রতিবেদক ছৈয়দ আলম, প্রতিদিনের সংবাদের টেকনাফ প্রতিনিধি দলিল আহমেদ ফারুকী, দ্য ডেইলি ইন্ডাষ্ট্রির কক্সবাজার প্রতিনিধি জাফর আলম চৌধুরী, দৈনিক সমুদ্র কন্ঠের নিজস্ব প্রতিবেদক এস্তে ফারুক, সকালের কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আজিম নিহাদ, দৈনিক নব চেুনার জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদার, ক্রাইম নিউজের নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমান ও জাতীয় যুবজোট নেতা ইকরামুল হক কন্ট্রাক্টও, দিদারুল আলম প্রমূখ। বক্তারা
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তারা সাংবাদিক জিসানের উপর হামলাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এবং গ্রেফতার করা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...