প্রকাশিত: ২৯/১২/২০১৭ ৮:২১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫০ এএম

সিলেটে সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেলসহ এক এসআইকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ক্লোজড করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন। তিনি বলেন, আটক এসআই সমীরণ সিংহ সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

জানা যায়, গত ২০ ডিসেম্বর সিলেট নগরীর মানিকপীর রোড থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদের বাজাজ ডিসকভারি এসটি মডেলের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেন সাংবাদিক মারুফ।

পরে তিনি নতুন একটি মোটরসাইকেল কিনে লক লাগানোসহ কিছু কাজ করাতে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা পয়েন্টস্থ একটি ওয়ার্কশপে যান। এর কিছুক্ষণ পর মারুফের চুরি যাওয়া মোটরসাইকেল চালিয়ে একই ওয়ার্কশপে যান এসআই সমীরণ। নিজের গাড়ি চিনতে পেরে কৌশলে বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তাকে জানান সাংবাদিক মারুফ। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলসহ এসআই সমীরণকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন বলেন, সাংবাদিক মারুফের দেওয়া তথ্যে এসআই সমীরণ সিংহকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। পরে তাকে ক্লোজড করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer