প্রকাশিত: ২২/০৮/২০২১ ৮:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক ::
মিয়ানমারের সামরিক সরকার আরও দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে। শনিবার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানিয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে কয়েক ডজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

মিয়ানমারের মায়াবতি টিভি জানিয়েছে, সংবাদমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমারের কলাম লেখক এবং ভয়েস অব আমেরিকা রেডিওর আলোচক সিথু অং মিন্ট এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের ফ্রিল্যান্স প্রোডিউসার হতেত হতেত খাইনকে ১৫ আগস্ট গ্রেপ্তার করা হয়েছে। সিথুর বিরুদ্ধে দেশদ্রোহ ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। তিনি জান্তার সমালোচনা করতেন এবং বেআইনি বিরোধী দলগুলোর ডাকা ধর্মঘটে যোগ দিতে মানুষদের আহ্বান জানাতেন।

হতেতের বিরুদ্ধে অভিযোগ, তিনি সিথুকে আশ্রয় দিয়েছেন এবং জান্তার বিরোধী জাতীয় ঐক্যের সরকারকে সমর্থন করতেন।

অভ্যুত্থানের পর সেনাবাহিনী অনেক সংবাদমাধ্যমে লাইসেন্স বাতিল করেছে। জান্তার দাবি, কোনো মিথ্যা তথ্য প্রচার কিংবা জনঅসন্তোষ তৈরি করে এমন সংবাদ প্রচারের সুযোগ তারা দেবে না।

গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, অভ্যুত্থানের পর সেনা সরকার ৯৮ জন সাংবাদিককে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৪৬ জন এখনও কারাগারে রয়েছেন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer