প্রকাশিত: ০৯/১০/২০১৮ ৮:০৩ এএম

বুলগেরিয়ায় একটি টেলিভিশন চ্যানেলের এক অনুসন্ধানী নারী সাংবাদিককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, ৩০ বছর বয়সী ভিক্টোরিয়া ম্যারিনোভা নামের ওই সাংবাদিকের লাশ শনিবার দেশের উত্তরের রিউজ শহরের একটি পার্ক থেকে উদ্ধার করা হয়। রিউজের আঞ্চলিক কৌঁসুলি জর্জ জর্জিয়েভ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ম্যারিনোভার মোবাইলফোন, গাড়ির চাবি, চশমা ও তার আংশিক পোশাক নিখোঁজ রয়েছে।’ আলজাজিরা।
জর্জিয়েভ বলেন, ‘মাথায় আঘাতের পর দম বন্ধ করে ম্যারিনোভাকে হত্যা করা হয়েছে।’
ম্যারিনোভাকে হত্যার ঘটনায় তার ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়াদি নিয়ে তদন্ত করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ম্লাদেন ম্যারিনভ সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন যে, ভিক্টোরিয়া ম্যারিনোভাকে ধর্ষণ করা হয়েছে। প্রধানমন্ত্রী বয়কো বরিসভ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘তদন্তে এরই মধ্যে বেশ অগ্রগতি হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য কিছু উপাদান সংগ্রহ করা হয়েছে। ঘাতককে খুঁজে বের করা এখন শুধু সময়ের ব্যাপার।’

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer