প্রকাশিত: ১৯/০৯/২০১৭ ৪:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনের অভিযোগ খতিয়ে দেখতে চাইলেও তা পারছেন না দেশটিতে নিযুক্ত জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রধান মার্জুকি দারুসমান। মঙ্গলবার তিনি এই অভিযোগ করেন। বলেন, এখনও তিনি রাখাইনে প্রবেশের জন্য সু চি সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছেন।

জাতিসংঘ মানবাধিকার কমিশনকে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত রাখাইনের যে সব এলাকায় রোহিঙ্গাদের বসবাস ছিল সেসব জায়গার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত নন। কেননা, সেখানকার বাস্তব পরিস্থিতি জানার বিষয়ে সু চি সরকার কোনো ধরনের সহযোগিতা করছে না।

মার্জুকি জানান, দুর্গত এলাকায় পরবর্তী পদক্ষেপের বিষয়েও জাতিসংঘের পক্ষ থেকে তিনি কোনো ধরনের উদ্যোগ নিতে পারছেন না। কেননা, মিয়ানমার সরকারের তরফ থেকে চূড়ান্ত সংকেত না পাওয়া পর্যন্ত তার প্রতিনিধি দল রাখাইনে প্রবেশে সক্ষম নয়।

তবে সমস্যার সমাধান হবে বলে এখনও আশা নিয়ে রয়েছেন বলে জানান মার্জুকি।

এদিকে মিয়ানমার সরকার জাতিসংঘ পর্যবেক্ষক দলকে সহযোগিতা না করলেও মঙ্গলবার সুচি বলেছেন, পর্যবেক্ষক সংস্থাগুলো রাখাইনে প্রবেশ করতে চাইলে তার সরকারের কোনো আপত্তি নেই।

নি পে তাও’এ দেয়া ভাষণে তিনি বলেন. মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশই এলাকা ত্যাগ করেনি। যদিও বেশ কিছু মুসলিম গ্রামবাসী বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে বলে তার কাছে খবর রয়েছে।

সু চি দাবি করেন, কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখছে তার সরকার।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer