ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ৮:৩৯ পিএম
Oplus_131072

টেকনাফের হোয়াইক্যংয়ের কৃতি সন্তান এডভোকেট মোহাম্মদ সালাহ উদ্দিন সিকদার সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। উল্লেখ্য যে টেকনাফের কোনো সন্তান প্রথম সহকারী এ্যাটর্নী জেনারেল হিসেবে নিয়োগ পেলেন।

আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ বুধবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে ১৩ আগস্টের আগে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং পূর্বের সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। এ নিয়ে অ্যাটর্নি জেনারেলসহ রাষ্ট্রের আইন কর্মকর্তার সংখ্যা ২৪০।

সলিসিটর রুনা নাহিদ আকতারের সই করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের ভাষ্য, ‘১৩ আগস্ট নিয়োগপ্রাপ্ত ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২–এর ৩ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন।’

সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২–এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer