প্রকাশিত: ২৭/০৯/২০১৭ ১:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০১ পিএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা ইস্যুতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা ইস্যুতে সরকারের জাতীয় ঐক্যের ডাক দেয়া উচিত। এতে সম্মিলিতভাবে রোহিঙ্গাদের জন্য কাজ করা সম্ভব হবে। সেটি না করে সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ।বুধবার সকালে উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন ক্যাম্পে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা দেশের মধ্যে কোনো রাজনীতি করতে চাই না। ক্ষমতাসীন দলের নেতারা লোক দেখানো ত্রাণের কাজ করছেন, তারা সরকারি ত্রাণ ব্যবহার করছেন।
এর আগে মঙ্গলবার বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বিএনপি মহাসচিব।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...