প্রকাশিত: ২৫/১১/২০১৭ ৭:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩৫ এএম

নিউজ ডেস্ক::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উদ্‌যাপন করতে আজ শনিবার ঢাকাসহ সারা দেশে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও বাংলাদেশিদের সম্পৃক্ত করে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঢাকা মহানগরের কর্মসূচি শুরু হবে দুপুর ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ঢাকা মহানগরের বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে আনন্দ শোভাযাত্রা বের হবে। বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সবাই সমবেত হবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্বীকৃতি উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, এনজিও, স্কাউটসসহ সর্বস্তরের জনগণ। জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।
সংবাদ বিফ্রিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদ্‌যাপন কোনো রাজনৈতিক বিষয় নয়। এটা দেশের জন্য বিশাল অর্জন। তা জানানোর জন্যই এই আয়োজন।
৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগ থেকে অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে অধীনস্থ দপ্তরগুলোকে।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer