ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৭/২০২৫ ১২:০৬ পিএম

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে বাসের ধাক্কায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ আবু সাঈদ (৫২)। শুক্রবার রাত তিনটার দিকে ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চা পানের জন্য দাঁড়িয়ে থাকা তাঁদের বহনকারী বাসে অন্য একটি বাস ধাক্কা দিলে নিহত হন শেখ আবু সাঈদ। তিনি খুলনার দাকোপ থানার গৌরকাঠি গ্রামের মৃত শহর আলীর শেখের ছেলে। চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী ছিলেন তিনি। তাঁর স্ত্রী ও চার মেয়ে রয়েছে।

এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন, জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. কামাল হোসেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে তিনটার দিকে ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি থামিয়ে চা খাচ্ছিলেন সবাই। এ সময় আবু সাঈদ দেখতে পান, তাদের বহন করা একটি গাড়ির ব্যানার খুলে গেছে। ঠিক করার জন্য তিনিসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়।

খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে বাসে তারা রওনা দেন। রাত তিনটার দিকে ভাঙ্গায় তাদের গাড়িবহর যাত্রা বিরতিতে ছিল। মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি বাস তাদের ধাক্কা দেয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মামুন জানান, খুলনা থেকে ঢাকার সমাবেশে যোগ দিতে ভাঙ্গা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় চা পানের বিরতির জন্য দাঁড়িয়ে ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ পেছন থেকে একটি বাস সমাবেশের উদ্দেশ্যে আসা আরও দু’টি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়েন তাঁরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আবু সাঈদের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

তিনি জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer