প্রকাশিত: ১৫/০২/২০১৮ ৮:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩৬ এএম

নিউজ ডেস্ক::
আগামী সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার সন্ধ্যায় গুলশানে ইইউ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইউরোপিয়ান পার্লামেন্টের (ইপি) প্রতিনিধি দলের নেতা জ্যঁ ল্যামবার্ট। খালেদা জিয়ার সাজার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি একটি জটিল প্রক্রিয়া। বিচার ব্যবস্থা নিয়ে কিছু বলা আমাদের আওতার মধ্যে পড়ে না।’

জ্যঁ ল্যামবার্ট বলেন, ‘খালেদা জিয়ার পার্টি একটি চ্যালেঞ্জের মুখে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনে আলোচনা করেছি। দেখার বিষয়- তারা এটি কিভাবে সামাল দেয়, যাতে সব দল নির্বাচনে অংশ নিতে পারে।’

এসময় তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু সংকট। বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিয়ে একটি প্রশংসনীয় কাজ করেছে।’

ইপি প্রতিনিধি দল প্রধান বলেন, ‘এতো সংখ্যক শরণার্থীর খাদ্য-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা করা একটি জটিল বিষয়। বর্ষা আসন্ন। এখানে দ্বিতীয় বড় সংকটের সৃষ্টি হোক সেটা আমাদের কাম্য নয়।’

তিনি আরও বলেন, রাখাইনে মানবাধিকার সংস্থাগুলোর অবাধ যাতায়াত নিশ্চিত না করে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যাওয়া সম্ভব নয়। মিয়ানমারের দিক থেকে এখনো মানবাধিকার কর্মীদের অবাধ বিচরণে বাধা দেয়া হচ্ছে।

জ্যঁ ল্যামবার্ট বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ সময় ধরে রাখা সম্ভব নয়। এতে মানবপাচার এবং চরমপন্থা উৎপত্তি হতে পারে। ইইউ এনিয়ে কী করতে পারে তা নিয়ে ভাবতে হবে।

ঢাকাস্থ ইইউ রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিঙ্ক এবং ইইউ সদস্য ওয়াল্টার মাসুর এসময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer