প্রকাশিত: ২১/০৩/২০১৮ ১০:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ এএম

নিউজ ডেস্ক::
দেশের সব এনজিও-কে অনুদান গ্রহণ ও অনুদানের অর্থ সদস্যদের মাঝে বিতরণের বিষয়ে সর্তক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (২১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘মানিলন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এনজিওগুলোর করণীয়’ শীর্ষক এক সভায় এই পরামর্শ দেন বিএফআইইউ’র প্রধান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান।

এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব কে এম আব্দুস সালাম আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিএফআইইউ’র উপ-প্রধান জনাব মো. মিজানুর রহমান জোদ্দার।

এ সময় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ ও এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোসহ সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করার যৌথ ঘোষণা দেওয়া হয়। সভায় অনুদানের অর্থ মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্য কোনও ধরনের অপরাধমূলক কাজে ব্যয় না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

সভায় ৬০টি গুরুত্বপূর্ণ এনজিও’র প্রতিনিধি ও এনজিও রেগুলেটরদের প্রায় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী আইনের বিধি-বিধান ও এবিষয়ে ইস্যু করা নির্দেশনা অনুযায়ী এনজিওগুলোর কর্মকর্তাদের দায়-দায়িত্ব এবং করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা হয়।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer