ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/১১/২০২৪ ১০:০৪ পিএম

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন তিনি।

নতুন উপদেষ্টা হিসেবে সেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর রাতে ছাত্র-জনতা পরিচয় দিয়ে একদল মানুষ বঙ্গভবনের সামনে মশাল মিছিল করে প্রতিবাদ করেছেন। তারা বলছেন, নতুন উপদেষ্টা বশির উদ্দিন শেখ হাসিনার উপদেষ্টা। বাংলার মাটিতে হাসিনার কোনো উপদেষ্টাকে মেনে নেওয়া হবে না।

বঙ্গভবনের সামনে মশাল মিছিল নিয়ে প্রতিবাদকারীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি।

প্রতিবাদকারীদের ভাষ্য, আওয়ামী লীগের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই উপদেষ্টা চাই না। আকিজ গ্রুপের মালিককে আমরা মানি না। উনি হাসিনার উপদেষ্টা।

এক প্রতিবাদকারী বলেন, ড. ইউনূস আওয়ামী লীগের একজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা ছাত্র-জনতা রক্ত দিয়েছি। হুঁশিয়ার-সাবধান। মানি না মানব না, আওয়ামী লীগের উপদেষ্টা মানি না।

রোববার সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে নতুন করে তিনজন উপদেষ্টা যুক্ত হয়েছেন। তারা হলেন– শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ২১। এখন নতুন তিনজন উপদেষ্টা মিলিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...