ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১০/২০২৫ ৭:০৯ এএম

রাজধানীর শেরে বাংলা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কক্সবাজার জেলা যুবলীগের নেতা মোনাফ সিকদারকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৮ অক্টোবর) সকালে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি সেলুনে চুল কাটার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সাবেক সহসভাপতি এবং কক্সবাজার শহর যুবলীগের সক্রিয় নেতা।
পুলিশ জানায়, গত ৬ মে সকালে কক্সবাজার শহরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। প্রায় ২০ থেকে ২৫ জনের সেই মিছিলে মোনাফ সিকদারকে নেতৃত্ব দিতে দেখা যায়। ঘটনাটি ভিডিওচিত্রসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ছাড়া সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়ে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেন মোনাফ, যা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন,“মোনাফ চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি।”

অন্যদিকে, আইনজীবী এডভোকেট ফারজানা ইয়াসমিন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেছেন, “মোনাফ ফিজিক্যালি ডিস্যাবল, পলিও ও আর্থাইটিসে আক্রান্ত একজন যুবনেতা। তবুও তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer