প্রকাশিত: ২৭/০৩/২০২০ ৮:৪০ পিএম

সরওয়ার আলম শাহীন , উখিয়া নিউজ ডটকম::

কৃষকদের কথা মাথায় রেখে জরুরী বিবেচনায় উখিয়ার সারের দোকান সমুহ সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে  উখিয়া নিউজ ডটকমকে জানান উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, উখিয়ার প্রতিটি এলাকায় জরুরী প্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ করা হয়েছে। জনগনের জন্য করোনা প্রতিরোধে এ সিন্ধান্ত নিয়েছে সরকার। সব জায়গায় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বেসামরিক প্রসাশনকে সহাযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জনগনকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। আমার অনুরুধ জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বের হবেননা। এদিকে কৃষকদের কথা মাথা রেখে উখিয়া উপজেলা প্রশাসন সকাল ৮ থেকে ১২ টা পর্যন্ত সারের দোকানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে এ সিন্ধান্ত কার্যকর হবে বলে জানান উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...