প্রকাশিত: ০২/০২/২০১৯ ৪:৪৭ পিএম

সউদী সরকারের অর্থ ও পরিকল্পনা এবং বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী একসঙ্গে ঢাকা আসছেন। এরা হলেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মোহাম্মেদ বিন মাজিদ আল তোয়াইজরি এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির। তাদের সঙ্গে থাকছে বিশাল বিনিয়োগ প্রতিনিধিদল। আগামী সপ্তাহে তাদের সফরটি হওয়ার প্রস্তাব রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই সউদী মন্ত্রীর সফরটি নিশ্চিত হবে তবে সফরের তারিখ খানিকটা পিছিয়ে যেতে পারে। সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের বলেছেন, সউদী বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন। সউদী সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী আসছেন। ঢাকাস্থ সউদীর রাষ্ট্রদূত এ নিয়ে আলোচনা করে গেছেন। আমি আশা করছি, ওই সফরে তারা বড় বিনিয়োগের প্রস্তাব করবেন। আমরা তাদের বিনিয়োগ চাই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সফরের বিষয়ে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। একজন উর্ধ্বতন কর্মকর্তা গতকাল রাতে বলেন, সউদী আরবের এত হাই প্রোফাইল ডেলিগেশনের এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। বিশেষ করে বিনিয়োগের আলোচনায় অতীতে সউদী আরবের তরফে এমন আগ্রহ দেখানো হয়নি। হাইপ্রোফাইলের কারনেই সফরসূচী চূড়ান্ত করতে একটু সময় লাগবে। এতে করে সফরের তারিখ আগামী সপ্তাহে না হয়ে আরেকটু পিছিয়ে যেতে পারে।
দায়িত্বশীল সূত্র মতে, সউদী সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মোহাম্মেদ বিন মাজিদ আল তোয়াইজরি এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে প্রতিনিধিদলটি আসবে। সেই দলে সউদী ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং পাবলিক ইনভেস্টমেন্ট বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকছেন। সূত্র জানায়, শেষ পর্যন্ত প্রতিনিধিদলে মন্ত্রী ও কর্মকর্তাদের সংখ্যা বাড়তে পারে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...