প্রকাশিত: ১৫/১০/২০১৭ ২:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৪ পিএম

ঢাকা: নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়াসহ ২০ দফা লিখিত প্রস্তাব নির্বাচন কমিশনকে (ইসি) দিয়েছে বিএনপি।
ইসির সঙ্গে বিএনপির সংলাপ শেষে রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইসিতে দেয়া প্রস্তাব নিয়ে ফখরুল বলেন, আমরা কমিশনকে বলেছি- নির্বাচন যাতে প্রহসনমূলক না হয় সেটা তাদেরকেই নিশ্চিত করতে হবে। এ জন্য আমরা যে প্রস্তাবনা দিয়েছি এর মধ্যে রয়েছে- এখন থেকে সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের সমান সুযোগ ইসিকে নিশ্চিত করতে হবে। ইভিএম’র কোনও ধরনের ব্যবহার চলবে না। প্রশাসনকে দলীয়করণ মুক্ত ও চুক্তিভিত্তিক সব ধরনের নিয়োগ বাতিল করতে হবে।
তিনি বলেন, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচনের আগে অবশ্যই পরিবর্তন করতে হবে।
এ ছাড়া প্রবাসীদের ভোটার তালিকায় অন্তভুক্ত করার প্রস্তাব দিয়েছে বিএনপি।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer