প্রকাশিত: ১৬/০৬/২০২১ ৯:৪৪ এএম

করোনাভাইরাস মহামারিতে সংক্রমণ বাড়তে থাকার কারণে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক দেশটির পূর্ব সীমান্তে পাঁচদিন টহল দিয়েছেন। এসময় তার সঙ্গে ছিনে প্রধানমন্ত্রী লোটায় শেরিং। অবৈধ পথে সীমান্ত অতিক্রমের মাধ্যমে যেন নিজের দেশে সংক্রমণ না বাড়ে সেজন্য তিনি নিজেই মাঠেই নেমেছেন।

মঙ্গলবার ভুটানের মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি টেনজিং লামসাং এক টুইট বার্তায় মহামারিতে রাজার ১৪ ও ১৫ তম সীমান্ত টহলের কয়েকটি ছবি প্রকাশ করেছেন।

টুইটে তিনি উল্লেখ করেছেন, মহামারি শুরুর পর থেকে রাজা নিজের বাড়িতে খুব কম অবস্থান করেছেন। বেশিরভাগ সময় দেশের সুরক্ষা নিশ্চিত করছে টহলে ব্যস্ত ছিলেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, ভুটানে এখনও পর্যন্ত ১ হাজার ৮২৬ জনের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে একজনের। প্রতিদিন গড়ে ১৭ জন আক্রান্ত হয়েছেন।

মে মাসে প্রধানমন্ত্রী শেরিং জাতির উদ্দেশে বলেন, এখনই যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে দেশ শেষ হয়ে যাবে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer