প্রকাশিত: ২৪/০৪/২০১৯ ৭:৫৩ এএম

নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।এছাড়া হামলার মূল পরিকল্পনাকারীসহ আটজনের ছবি প্রকাশ করেছে সংগঠনটির মুখপত্র আমাক নিউজ অ্যাজেন্সি । বলা হয়েছে, ছবিতে থাকা ব্যক্তিরাই হামলার মাস্টারমাইন্ডসহ আত্মঘাতী সাতজন হামলাকারী।

এর আগে মঙ্গলবার, আমাক নিউজ অ্যাজেন্সি এক বিবৃতিতে জানায়, শ্রীলঙ্কায় হামলা চালিয়েছে আইএসের যোদ্ধারা। হামলার পর আইএসের ‘যোদ্ধা’রা উল্লাস করছে।

পরে হামলার মাস্টারমাইন্ড হিসেবে উগ্রপন্থী ধর্মীয় নেতা জাহরান হাশিমের ছবি প্রকাশ করা হয়। এখন পর্যন্ত আইএস বলছে, তিনিই হামলার মূল পরিকল্পনাকারী।

তবে তার পাশে থাকা অন্য সাতজনের মুখ কাপড়ে ঢেকে দেওয়া রয়েছে। জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে আগেই বলা হয়েছে তাদের নাম, আবু ওবায়দা, আবু আল মুক্তার, আবু খলিল, আবু আল বাররা, আবু মুহাম্মদ এবং আবু আবদুল্লাহ। তারা সবাই আইএসের পতাকার সামনে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন।

রবিবারের হামলায় এখন পর্যন্ত তিনশ ২১ জনের প্রাণহানি ঘটেছে। আইএস আগের বিবৃতিতে জানিয়েছে, হামলার টার্গেট ছিল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।

শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তাদের দাবি, দেশের ইসলামী দু’টি চরমপন্থী দল হামলার পেছনে রয়েছে। বিদেশি জঙ্গিদের সঙ্গে তাদের যোগসাজশ থাকতে পারে বলেও জানানো হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer