ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১১/২০২৪ ৮:৫৫ এএম

শেখ এহসান উদ্দিন (১৮০০৫) কে টেকনাফের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ এহসান উদ্দিন সহ একই পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।
টেকনাফের নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া শেখ এহসান উদ্দিন বর্তমানে নোয়াখালীর চাটখীলের ইউএনও হিসাবে দায়িত্ব পালন করছেন। শেখ এহসান উদ্দিন বিসিএস (প্রশাসন) ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি টেকনাফের বিদায়ী ইউএনও মো: আদনান চৌধুরী (১৭৯৫৩) এর স্থলাভিষিক্ত হবেন। শেখ এহসান উদ্দিনের নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রামে।টেকনাফের বিদায়ী ইউএনও মো: আদনান চৌধুরী কে গত ৭ নভেম্বর বান্দরবান জেলার রুমার ইউএনও হিসাবে বদলী করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...