প্রকাশিত: ০৪/১০/২০১৭ ৯:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ পিএম

ভারতের ভিসা পাওয়া আরও সহজ হলো। এখন থেকে দেশটিতে ভ্রমণ আবেদনের জন্য ভিসা ফি অনলাইনেই পরিশোধ করা যাবে। লাইনে দাঁড়িয়ে নগদ টাকা দিতে হবে না।

বুধবার ‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ নামের একটি অনলাইন সেবা সিস্টেম চালু করা হয়েছে।সেবাটি চালু করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এর মাধ্যমে ভারত যেতে ইচ্ছুক ব্যক্তিরা ইলেকট্রনিক পদ্ধতিতে ভিসা ফি জমা দিতে পারবেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে নতুন সেবার উদ্বোধন করেন ভারতের সফররত অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সহকারী হাইকমিশন বিজ্ঞপ্তিতে জানান, ৯ জুলাই থেকে ভ্রমণ ভিসা প্রত্যাশীদের জন্য করা নতুন নিয়ম চালু করা হয়। প্রত্যাশীরা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে নির্ধারিত ভিসা সেন্টারে এসে আবেদন জমা দিতে পারবেন।আবেদনের সঙ্গে ভারতে যাবার জন্য বাস কিংবা বিমানের কোনো ধরনের টিকিট লাগবে না। তবে মেডিকেল, ব্যবসা, কনফারেন্সসহ অন্যান্য ভিসার ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে বলেও জানানো হয়েছে। এছাড়া বয়স্ক এবং মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কাউন্টারে ভিসার আবেদন গ্রহণের আগের নিয়মও বহাল থাকবে।

বলা হয়েছে, এই নিয়ম শুধুমাত্র চট্টগ্রামের জন্য এবং পরীক্ষামূলকভাবে এটা কার্যকর করা হচ্ছে। ভারত ও বাংলাদেশের জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার এই উদ্যোগের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...