প্রকাশিত: ১২/০৮/২০১৭ ৩:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার সদর থানা পুলিশ শহরের চিহ্নিত ছিনতাইকারী আবদুর শুক্কুর শুক্কুর (২৬) কে আটক করেছে।
ধৃত ছিনতাইকারী উখিয়ার কোট বাজার কোয়রাপাড়া এলাকার মৃত মোঃ রফিকের ছেলে। বর্তমানে সে সমিতি পাড়া শফিকের কলোনীর ভাড়াটিয়া।
কক্সবাজার সদর থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান গত- ১১ আগষ্ট রাত ০৮.৩০ মিনিটের সময় ভারুয়াখালী সাকিনের ব্যবসায়ী রমজান, পিতা-সুরুত আলম সুগন্ধাস্থ ঝিনুক মার্কেটের দোকান বন্ধ করে টমটমে করে কলাতলী সুগন্ধার মোড় থেকে টেকপাড়াস্থ ভাড়া বাসায় যাওয়ার সময় শৈবালের মোড়ে পৌছাইলে একই টমটমে থাকা যাত্রী বেশী ছিনতাইকারী আঃ শুক্কুর সহ তার সহযোগী পলাতক মেহেদী, রুবেল ও জাহাঙ্গীরগন ছোরা বের করে রমজানের হাতে থাকা মোবাইল ছিনাইয়া নেয়। রমজান বাধা দিতে চাইলে ছিনতাইকারী শুক্কুর ও উল্লেখিত সহযোগীরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। তার কাছে থাকা নগদ ১০,৫০০/- ছিনাইয়া নেয়। রমজান ও গাড়দীর ড্রাইভারের ডাক চিৎকারে আশপাশের লোকজন ও থানার মোবাইল অফিসার এসআই সামছুদ্দিন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে শুক্কুরকে হাতে নাতে গ্রেফতার করে। ধৃত শুক্কুরের দেহ তল্লাশী করে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি ধারালো ছোরা, ইতিপূর্বে ছিনতাই করা বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করে।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ছিনতাইকারী শুক্কুর ও পলাতক দের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer