প্রকাশিত: ১১/০১/২০১৮ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৩ এএম

জে,জাহেদ, নিজস্ব প্রতিবেদকঃ

কনকনে শীত আর হিমেল হাওয়ায় উত্তরাঞ্চলে মানুষের কঠিন অবস্থা।আবহাওয়ার তাপমাত্রা ছাড়িয়ে গেছে বিগত ৫০ বছরের রেকর্ড। চট্টগ্রাম সর্বনিম্ন ৮ডিগ্রী সেলসিয়াস ও দিনাজপুরে মাত্র ৩.২০ডিগ্রী সেঃ।

কর্ণফুলীতে অসহায় দরিদ্র মানুষেরা যখন উষ্ণ কাপড়ের অভাবে কঠিন সময় পার করছে শীতে।

ঠিক এ সময় এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী।

আজ ১০ই জানুয়ারী বিকাল হতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী এ উদ্যোগে বিভিন্ন এলাকায় ছিন্নমুল মানুষের মাঝে নিজ হাতেই শীত বস্ত্র বিতরণ করেন তিনি।

এ নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক কাজের পাশাপাশি যখনই সুযোগ পাচ্ছেন তখনই ছুটে যাচ্ছেন এসব হতদরিদ্র শীতার্ত মানুষের কাছে।

কোন রকম তালিকা ছাড়াই সরজমিনে গিয়ে শীতার্তদের অবস্থা অবলোকন করেই ইউএনও নিজ হাতেই শীতার্তদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র ও কম্বল।

ফলে বাদ পড়ছেনা শীতে কষ্ঠ পাওয়া গরীব-দুঃখী অসহায়-সম্বলহীন ও হতদরিদ্র শীতার্তরা।

এলাকার মানুষের কাছে প্রশংসনীয় এ যেন এক অন্যরকম উদ্যোগ ইউএনও’র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী’র হাতের পরশে হিমেল হাওয়া আর প্রচন্ড ঠান্ডাও যেন কাবু করতে পারছে না শীতার্তদের।

এদিকে ইউএনও সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন শীতার্ত ও এলাকার প্রতিবন্ধীসহ ভিক্ষুকদের।

এ সময় তিনি তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনারও আশ্বাস প্রদান করেন।

শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer