প্রকাশিত: ২৬/০১/২০২০ ৩:১৫ পিএম

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান সাকিব আল হাসান ও তার পরিবার। সেখানে সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরকে আতিথেয়তায় মুগ্ধ করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও নিজ হাতে রান্না করে পাঠিয়ে দেন শিশিরের জন্য। সে অনুভূতি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন শিশির।

শিশির লিখেছেন, ‘যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্তসূচী থেকে সময় বের করে আমার জন্য রান্না করেন, এর চেয়ে বেশি ধন্য হওয়া মতো আর কিছু থাকে না। গতকাল দুপুরে তার বাসায় গেলে তিনি আমায় জিজ্ঞেস করেন, আমার প্রিয় খাবার কি কি? আর তিনি বলেছেন তিনি নিজ হাতে সব রান্না করে আমার জন্য পাঠিয়ে দিবেন। আসলে তখন নিজের আর কোনো ইচ্ছা পূরণের বাকি থাকে না। আমি যেনো সত্যিই আকাশে ওড়ছি। আমার জীবনের সেরা লাঞ্চ ছিল এটি। উনার এত যত্ন আর ভালোবাসা পূর্ণ আতিথেয়তার জন্য আমি উনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না।’

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...