প্রকাশিত: ১৩/১২/২০১৯ ৭:৩৫ এএম

রোহিঙ্গাদের মিয়ানমার সরকার দ্রুত ফেরত নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর আগে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে শিগগিরই রোহিঙ্গা প্রতিনিধিদেরও মিয়ানমার পাঠানো হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর বিমানবহরে নতুন চারটি ডায়মন্ড ডিএ ফরটি এনজি প্রশিক্ষণ বিমান সংযোজন অনুষ্ঠানে এ কথা জানান সেনাপ্রধান।

জেনারেল আজিজ আহমেদ বলেন, খুব শিগগির তারা (মিয়ানমার) আমাদের ফরেন মিনিস্ট্রি ও আশিয়ান গ্রুপের হিউম্যানিটি ইন ইমার্জেন্সির রেসপন্স টিম, এ দুটোর প্রতিনিধিদের আহ্বান জানাবে। আমি বলেছি, তাদের পাশাপাশি রোহিঙ্গাদের প্রতিনিধিদেরও নিয়ে যেতে হবে যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা যাতে স্বচক্ষে দেখে আসতে পারেন। এবং তাঁরা এসে যাতে অন্যদের বলতে পারেন, এই ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, গত ৯ ডিসেম্বর মিয়ানমারের রাজধানী নেইপিদোতে দেশটির সেনাপ্রধানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গাদের দেশে ফেরতের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। সীমান্তে ড্রোন উড়ানো ও স্থল মাইন স্থাপন না করতেও মিয়ানমার সেনাবাহিনীকে বলা হয়েছে।

সেনাপ্রধান জানান, তাঁর পূর্বনির্ধারিত মিয়ানমার সফরে রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি অবহিত করা হয়েছে। প্রত্যাবাসন সম্পর্কে অবহিত করতে খুব শিগগির রোহিঙ্গা প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের মিয়ানমার নিয়ে যাওয়ার ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনী আশ্বাস দিয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer