প্রকাশিত: ১৬/০১/২০১৮ ৮:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০২ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষা সফরের দুটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতের এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি গাড়ির চালক ও হেলপারসহ চারজনকে আটক করা হয়েছে।

সোনাডাঙ্গা থানা পুলিশ সোনাডাঙ্গা বাস টার্মিনালের মোড় থেকে তাদের আটকের সাথে সাথে জব্দ করেছে বাস দুটিও।

সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, কুয়েটের ৭০জন শিক্ষক-শিক্ষার্থী মৃদুল ট্যুরসের দুটি বাসে ৪ জানুয়ারি রাঙ্গামাটি, সেন্টমার্টিন ও খাগড়াছড়িতে শিক্ষা সফরে যান। সোমবার বাস দুটি খুলনায় ফিরে আসার কথা ছিল।

তিনি বলেন, আমাদের কাছে গোপন খবর ছিলো খুলনার ইয়াবা ব্যবসায়ীদের সাথে যোগসাজসে বাসের স্টাফরা ইয়াবার চালান আনছে। সোনাডাঙ্গা বাস টার্মিনালের মোড়ে আসলে বাস দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ওসি জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাস দুটির চালক ও হেলপারদের আটক করা হয়েছে। বাসে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের গন্তব্যে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer