প্রকাশিত: ২৯/০১/২০১৮ ৭:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২৫ এএম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
টেকনাফ সাবরাং শাহপরীরদ্বীপ বেড়িবাঁধ নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। সোমবার সকালে তিনি বেড়িবাঁধ ভাঙ্গার মুখ এলাকায় যান। কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি কর্মরত শ্রমিকদের আরো আন্তরিকতার সাথে কাজ করার অনুরোধ করেন। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে যাতে বেড়িবাঁধ নির্মান শেষ হয় সেজন্য সবাইকে সহযোগিতার আশ্বাস ও দেন। উল্লেখ্য গতকাল বেড়িবাঁধের ভাঙ্গার মুখ অংশে সংস্কার করা হয়। যার ফলে দীর্ঘ ৫ বছর পরে দ্বীপবাসীর দুর্ভোগের শেষ হয়।
এমপি বদি আরো বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী। আগামী নির্বাচনে উখিয়া-টেকনাফের অসমাপ্ত উন্নয়ন শেষ হবে। তিনি আরো বলেন, বেড়িবাঁধ নির্মান শেষ হওয়া মাত্র সংযোগ সড়কের কাজ শুরু হবে।
এসময় এমপি বদির সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, জেলা আ’লীগের সদস্য সোনা আলী, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, আ’লীগ নেতা জহির হোসেন এম.এ, ইউপি সদস্য রেজাউল করিম রেজু প্রমূখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer