প্রকাশিত: ২০/০৫/২০১৮ ৫:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪৩ এএম

অনলাইন ডেস্ক

দু্ইদিন থেকে স্বামীর খোঁজ-খবর পাচ্ছেন না স্ত্রী। স্বামীর সন্ধানে সাহায্য করতে অবশেষে নিজের বাবাকে ফোন করেন ওই নারী। কিন্তু ফোনের পরই হতবাক হয়ে যান তিনি। জানতে পারেন দুইদিন ধরে নিঁখোজ হয়েছেন তার মাও।

পরে ওই নারী খোঁজ নিয়ে দেখেন, নিজের স্বামী আর মা একইসঙ্গে পালিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের বর্ধমানের কেতুগ্রামে।

এবেলায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুণধর সেই জামাইয়ের নাম প্রসেনজিৎ হাজরা। বছর দুয়েক আগে তার সঙ্গে পার্শ্ববর্তী বহরান গ্রামের অনুরূপা বর্মনের বিয়ে হয়। মোবাইল ফোনে পরিচয়। এরপর প্রেম করে বিয়ে হয় তাদের। বর্তমানে এই দম্পতির একটি সন্তানও রয়েছে।

অনুরূপা অভিযোগ করে বলেন, ইদানীং আমার বাবার বাড়িতে যাতায়াত বেড়ে গিয়েছিল প্রসেনজিতের। সেই সুযোগেই মা’র সঙ্গে প্রসেনজিতের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

তার দাবি, মাঝে মধ্যে তিনি দেখতেন মোবাইলে দুজন কথা বলছেন। আলাদা বসে গল্পও করতেন তার স্বামী ও মা। কিন্তু তাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, সেটি কখনোই ভাবতে পারেননি অনুরূপা।

জামাই-শাশুড়ির এমন কাণ্ডের পর তোলপার শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার পর লোকলজ্জার কারণে বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছে বাবা-মেয়ের।

অনুরূপার বাবা কৃষ্ণ বর্মন পেশায় হকার। তিনি জানান, তার কয়েকজন বন্ধু শাশুড়ি ও জামাইকে একসঙ্গে বেশ কয়েক জায়গায় ঘুরতে দেখেছেন। ইতিমধ্যে জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer