প্রকাশিত: ১৬/০১/২০১৮ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৯ এএম

নারায়ণগঞ্জে ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইভীসহ আরো অনেকে আহত হয়েছেন।আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ‘হকার মুক্ত ফুটপাত চাই’ স্লোগান দিতে দিতে সমর্থকদের নিয়ে চাষাড়ার দিকে যাচ্ছিলেন মেয়র সেলিনা হায়াত আইভী। এ সময় শামীম প্লাজা থেকে আইভীর লোকজনের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ছাড়াও পিস্তল উচিয়ে ফাঁকা গুলিও ছোড়া হয়। ঘটনার সময় ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান আইভী। তিনি পায়ে আঘাত পেয়েছেন।পরে সেখান থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করেন আইভী। এ সময় তিনি বলেন, শামীম ওসমানের নির্দেশে এ হামলা করা হয়েছে।আইভি বলেন, ‘আমি মৃত্যুকে ভয় করি না। আমি শান্তিপূর্ণভাবে হেঁটে আসছিলাম। চাষাড়ার রাইফেলস ক্লাবে বসে শামীম ওসমান আমার ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশ পেয়ে তার লোকজন ইট-পাটকেল ছোড়ে। এটা নিরস্ত্র লোকের সশস্ত্র হামলা।’এ ঘটনায় অবিলম্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পদত্যাগ দাবি করেন আইভী।অভিযোগ আছে, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদকর্মীরা পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ জানায়, এ ব্যাপারে তাদের কোনো নির্দেশ নেই। পরে অবশ্য পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।পুলিশের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মইনুল হক সাংবাদিকদের জানান, তারা ঘটনাস্থলের মাঝখানে থেকে উভয়পক্ষকে থামানোর চেষ্টা করেছেন। জানমালের নিরাপত্তার দেওয়ার চেষ্টা করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer