প্রকাশিত: ০১/০৩/২০২২ ৬:৪৭ পিএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদান ও দক্ষিণ সুদানের বিশেষ প্রশাসিত এলাকা আবেইতে মোতায়েনের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন কন্টিনজেন্টের ১৬০ জনের প্রথম দল। ইউনাইটেড নেশনস ইন্টিরিয়াম সিকিউরিটি ফোর্সেস ফর আবেই এলাকায় মোতায়েনের জন্য মঙ্গলবার (১ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তারা।

কন্টিনজেন্টের অন্যান্য দলসমূহ পর্যায়ক্রমে পরবর্তী কয়েকটি ফ্লাইটে শান্তিরক্ষা মিশন আবেই এলাকায় যাবে বলে মঙ্গলবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়।

আইএসপিআররের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর এ কন্টিনজেন্টটি নতুনভাবে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিশেষ প্রশাসিত এলাকা আবেইতে মোতায়েন হতে যাচ্ছে। ইউনাইটেড নেশনস ইন্টিরিয়াম সিকিউরিটি ফোর্সেস ফর আবেই (ইউএনআইএসএফএ) মিশনের সীমান্ত পর্যবেক্ষণ মেকানিজমের অংশ হিসেবে এ কন্টিনজেন্ট বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সরাসরি অপারেশন এলাকায় জরুরি মোতায়েন করা হচ্ছে। ব্যাটালিয়নের মূল দায়িত্ব হচ্ছে মিশনের জেবিভিএমএম সেক্টর এবং টিম সাইটসমূহের সুরক্ষা প্রদান করা।

আইএসপিআর থেকে আরও জানানো হয়, কেবলমাত্র মৌলিক অস্ত্র সরঞ্জামাদি নিয়ে অপারেশন এলাকায় স্বল্প সময়ে মোতায়েন সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনে একটি নতুন সংযোজন। বিরূপ আবহাওয়া, ভৌগলিক দূরত্ব এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখেও বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান চলমান রয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দ্রুততার সঙ্গে এ কন্টিনজেন্টকে প্রস্তুত করেছে এবং অপারেশনাল এলাকায় নিয়োগের সকল কার্যক্রম সম্পন্ন করেছে। এ কন্টিনজেন্টের ২য় দল (১২০ জন) আগামী ৪ মার্চ এবং শেষ দল (সর্বমোট ৫১২ জন) সম্ভাব্য এপ্রিল মাসে মোতায়েন হবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...