UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ( ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ডব্লিউএফপি) এ বছর শান্তিতে নোবেল পেয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) নোবেল কমিটি এ ঘোষণা দেয়।
নোবেল কমিটি জানায়, ক্ষুধার হুমকির বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ডব্লিউএফপিকে পুরস্কৃত করা হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত শাখা। ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা এটি। এর সদর দপ্তর ইতালির রোমে। ২০১৯ সালে সংস্থাটি ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে।
পাঠকের মতামত