ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ৮:৪৪ এএম , আপডেট: ২৫/০৯/২০২৪ ৯:২৪ এএম

শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের নামাজে জানাজা আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দুপুর ১২টা ৪০ মিনিটে রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে, যেখানে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংসহ অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।

জানাজা শেষে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ তাঁর নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিকাল ৬টায় টাঙ্গাইল জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংয়ের উপস্থিতিতে। জানাজা শেষে যথাযোগ্য সম্মানের সঙ্গে তাঁর মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন দেশের জন্য আত্মত্যাগকারী একজন সাহসী সেনা কর্মকর্তা ছিলেন। তাঁর এই বীরত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...