প্রকাশিত: ১৬/০৯/২০১৭ ৮:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৭ পিএম

নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করার নির্দেশনা জারি করা হয়েছে। এ সম্পর্কে বাংলাদেশের জনগণকে কিছু নিয়মকানুন মেনে চলার সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তর। আজ শনিবার এ সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। তবে এরই মাঝে কয়েকজন রোহিঙ্গা শরনার্থী শিবিরে নাম না লিখিয়ে চট্টগ্রামের একটি উদ্দেশ্যে একটি লোকাল বাসে কক্সবাজার থেকে পালিয়ে আসছিল। কক্সবাজার জেলা পুলিশের একটি দল বাসে বাসে তল্লাসি চালিয়ে ৩ জন রোহিঙ্গাকে আটক করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, চট্টগ্রামের উদ্দেশ্যেই তারা যাত্রা করেছিল। এদিকে পুলিশ সদর দপ্তারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেছে। তারা নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পে অবস্থান করবে। ক্যাম্পের বাইরে আত্মীয়স্বজন বা পরিচিতজনদের বাড়িতে তাদের অবস্থান বা আশ্রয় নেওয়া নিষেধ। ক্যাম্পের বাইরে বাংলাদেশের জনগণকে রোহিঙ্গা শরণার্থীদের কাউকে বাসাভাড়া দেওয়া এবং পরিবহন চালক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের রোহিঙ্গাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে নিষেধ করা হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের কেউ আশ্রয় দিলে বা বাড়িভাড়া দিলে অথবা তাদের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ার অথবা অবস্থানের খবর কেউ জানলে তাকে স্থানীয় প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।
বাংলাদেশ পুলিশ নির্দেশনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা চেয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...