প্রকাশিত: ৩১/০৮/২০১৭ ১২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের পাশের রাস্তা জুড়ে জড়ো হয়েছে শত শত রোহিঙ্গা শরণার্থী। দলে দলে ভাগ হয়ে বসে থাকা এই শরণার্থীদের বেশিরভাগই নারী এবং শিশু।
বিশ জনের মতো যে শরণার্থী দলটির সঙ্গে আমার কথা হচ্ছিল, সেই দলে কোন পুরুষ নেই। প্রায় প্রতিটি নারীর কোলেই বাচ্চা।
এদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, পরিবারের পুরুষ সদস্যরা তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে আবার মিয়ানমারে ফিরে গেছে।
বিজ্ঞাপন

শিশু কোলে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে কথা হচ্ছিল। গ্রামের মানুষ যখন দল বেঁধে পালাচ্ছিল, তখন তাদের সঙ্গে চলে আসে এই তরুণী। এরপর থেকে স্বামীর সঙ্গে তার আর কোন যোগাযোগ নেই।
নুরাঙ্কিস নামের এক নারী চারটি ছোট বাচ্চাকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে এসেছেন। পথে তাদের সঙ্গী একজনের বাচ্চা পানিতে ডুবে মারা গেছে।

রাখাইনে জ্বালিয়ে দেয়া হয়েছে অনেক রোহিঙ্গা গ্রাম
নুরাঙ্কিসকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে এসেছিলেন তার স্বামী। পথে তার স্বামীর ওপর হামলা হয়। তার পায়ে দা দিয়ে কোপানো হয়। নুরাঙ্কিস পালিয়ে এসেছেন। কিন্তু স্বামীর কোন খোঁজ পাননি এখনো।
শরণার্থীদের দলগুলোতে যে পুরুষের সংখ্যা এত কম, তার একটি ভিন্ন কারণও আছে।
মিয়ানমার সরকারের ভাষ্যমতে, রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার সূত্রপাত হয়েছিল দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর একটি রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠির হামলার মধ্য দিয়ে। এই রোহিঙ্গা নারীদের অনেকের কথায়ও বোঝা যাচ্ছে অনেক রোহিঙ্গা পুরুষ এখন এধরণের বিভিন্ন দলে যোগ দিয়ে সেনাদের সাথে লড়াই করার চেষ্টা চালাচ্ছে।
একজন রোহিঙ্গা নারী আমাকে জানালেন, তাঁর ১৪ বছরের ছেলেকে তিনি বিদায় জানিয়ে এসেছেন।
“আমার ছেলেকে আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি”, বলছেন তিনি। “পাড়ার প্রত্যেকটি ঘর থেকে ছেলেরা গেছে। আমার ছেলেকেও দিয়েছি। ।”
এই নারী এবং শিশুদের তাদের পরিবারের পুরুষদের সাথে কবে দেখা হবে বা আদৌ দেখা হবে কিনা সেটিও অনিশ্চিত। সুত্র: বিবিসি

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...