প্রকাশিত: ২০/০৬/২০২২ ৬:৪৯ পিএম

ইফতিয়াজ নুর নিশান :

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশী শুভেচ্ছা দূত তাহসান খান বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে
রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়া কলেজ পরিদর্শন করেছেন।

সোমবার (২০ জুন) দুপুরে উখিয়া কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি, শুনেন শিক্ষার্থীদের বক্তব্য। এসময় নিজের জনপ্রিয় একটি গান গেয়ে শুনান এই সংগীত শিল্পী।

এর আগে সকালে তাহসান উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান, সেখানে রোহিঙ্গা চিত্রগ্রাহকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন বয়সী রোহিঙ্গাদের সাথে কথা বলেন তিনি।

পরে, তিনি উখিয়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনায় বিশেষ এই সফরের অভিজ্ঞতার বর্ণনা দেন।

তাহসান বলেন,” সারা বিশ্বের শরণার্থী ও বাস্তুচ্যুতদের সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে রোহিঙ্গা সংকটেও কাজ করছে ইউএনএইচসিআর। আজ ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সাথে কথা বলে অনুধাবন করেছি নিজ দেশ ও সংস্কৃতির প্রতি তাদের নিজস্ব জাতীয়তাবোধ।”

২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত আছেন তাহসান, ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা দূত হিসেবে তাকে নিযুক্ত করে সংস্থাটি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...