প্রকাশিত: ১৮/১২/২০১৭ ৯:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৬ এএম

নিউজ ডেস্ক::
শরণার্থী ফিরিয়ে নেওয়া বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার কয়েকদিনের মধ্যেই মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বেশ কয়েকটি গ্রাম জ্বালিয়ে দিয়েছে।
সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একথা জানিয়েছে।

খবর এএফপি’র।
স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষণের উল্লেখ করে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, অক্টোবর ও নভেম্বর মাসে ৪০টি গ্রামে ভবন ধ্বংস করা হয়েছে। এই নিয়ে গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত মোট ৩৫৪টি গ্রামকে আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস করা হল।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুই মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই সপ্তাহেই মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের গ্রামের বেশ কয়েকটি ভবনে অগ্নিসংযোগ করে।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...