প্রকাশিত: ৩০/০১/২০১৯ ৮:০৯ এএম

হুমায়ূন রশিদ,টেকনাফ::
টেকনাফে উপজেলা প্রশাসন শরণার্থী ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের দোকান সীলগালা করে দিয়েছে।জানা যায়,২৯ জানুয়ারী দুপুরে ভারপ্রাপ্ত টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প, মোচনী এবং লেদা এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের দোকান সীলগারা করে দেন।

উল্লেখ্য, কতিপয় রোহিঙ্গা মাদক পাচারকারী মাদকের চালানের বিনিময়ে এসব স্বর্ণের দোকানে স্বর্ণের বার এনে লেন-দেন করছে এমন অভিযোগের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান চালানো হয়।

বিকাশ ও হুন্ডির লেন-দেনের উপর সরকারের কড়া নজরদারী থাকায় রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক মাদক ও মানব পাচারকারী সিন্ডিকেট স্বর্ণের চালান আদান-প্রদানের মাধ্যম হিসেবে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক স্বর্ণের দোকান সমুহকে ব্যবহার করছে বলে অভিযোগ দীর্ঘদিনের।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...