প্রকাশিত: ০১/০৪/২০২০ ৯:৫৯ এএম

বাংলা ট্রিবিউন::
করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া শরণার্থীরা বড় ধরনের স্বাস্থ্য ঝুকিঁতে রয়েছে। রোহিঙ্গাসহ সব শরণার্থীদের করোনা প্রতিরোধের জন্য জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর নিয়েছে বড় ধরনের উদ্যোগ। এজন্য ২৬ মার্চ প্রায় ২৬ কোটি ডলারের তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া শরণার্থী শিবিরগুলোর জন্য নতুন পদক্ষেপ নিচ্ছে তারা।

মঙ্গলবার (৩১ মার্চ) সংস্থাটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ অত্যন্ত কম। কিন্তু তারা যেসব এলাকায় বাস করে সেখানে স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্টাফদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দুই হাজারের বেশি রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ধর্মীয় ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে কাজ করছেন। এই পদক্ষেপকে জোরদার করতে রোহিঙ্গা, বার্মিজ ও বাংলা ভাষায় পোস্টার ও লিফলেট বিলি করা হচ্ছে। বাড়তি ব্যবস্থা হিসেবে সবার জন্য সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আশে পাশের এলাকায় কোয়ারেন্টিন ও চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে।

শরণাথী সংস্থা গ্রিস, জর্ডান, কঙ্গো, সুদান, ইথিওপিয়াসহ অন্যান্য দেশে বসবাসরত শরণার্থীদেরও জন্য ব্যবস্থা নিচ্ছে।

ইউএনএইচসিআর’র প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেন, ‘শরণার্থীদের যথাযথভাবে তথ্য সরবরাহ করা এবং আমাদের রেসপন্স পরিকল্পনায় তাদের শামিল করা কোভিড-১৯ মোকাবিলায় অগ্রাধিকার পাচ্ছে। এছাড়া যেসব দেশের সরকারের সঙ্গে আমরা কাজ করছি তাদের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ আমাদের কার্যক্রম পরিচালনায় বড় ধরনের প্রভাব ফেলেছে এবং আমাদের কার্যক্রম নতুন করে সাজাতে হচ্ছে।’

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer