প্রকাশিত: ০৩/১২/২০২১ ৫:১৮ পিএম

দাবি পূরণ না হওয়া পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দুর্ঘটনা ঘটছে। সড়কে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রামপুরায় লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

এর আগে আজ শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন। তাদের এই অবস্থানের কারণে ছুটির দিনেও সড়কে কিছুটা যানজট দেখা যায়। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা থেকে উঠে যান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে, এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কথা মাথায় নিয়ে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হলো।

প্রশাসনকে ঘুষ দিয়ে চালকের লাইসেন্স ও ফিটনেস ছাড়া গাড়ি চলছে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আন্দোলন কর্মী বলেন, এসব গাড়িই দুর্ঘটনার অন্যতম কারণ। এসব বন্ধ করতে হবে।

উল্লেখ্য, নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়াসহ কয়েকটি দাবিতে বেশ কিছুদিন ধরে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। পরে সরকার ও বাস মালিকেরা হাফ ভাড়ার দাবি মেনে নিলেও সব দাবি মানা হয়নি অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer